নারায়ণগঞ্জ জেলার বন্দরে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (তিতাস) অভিযান পরিচালনা করে গ্লোব ফ্যাক্টরি ও চকলেট ফ্যাক্টরির মধ্যে অবৈধ ভাবে সংযোগ নেওয়া গ্যাস লাইন বিচ্ছিন্ন করে এবং অবৈধ সংযোগ ব্যবহার করার কারণে ভ্রাম্যমাণ আদালত দুটি প্রতিষ্ঠানকে মোট ১ লক্ষ ৪০ হাজার টাকা জরিমানা করে।
এসময় প্রতিষ্ঠান দুটির মালামাল জব্দ করে।
গত ১৫ ডিসেম্বর, সকাল ১১টার দিকে তিতাসের নির্বাহী ম্যাজিস্ট্রেট জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সিনিয়র সহকারী সচিব জনাব মিল্টন রায়-এর নেতৃত্বে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন (নাসিক) ২০নং ওয়ার্ডের পশ্চিম হাজিপুর এলাকায় ‘চমক মশার কয়েল ফ্যাক্টরি’-তে অবৈধভাবে গ্যাস সংযোগ নিয়ে মশার কয়েল তৈরি করার অভিযোগে অভিযান চালানো হয়। প্রতিষ্ঠানটির গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করার পাশাপাশি এটিকে ৯০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া, ফ্যাক্টরির মালামাল জব্দ করা হয়।
এরপর ভ্রাম্যমাণ আদালত নাসিক ২১নং ওয়ার্ডের একটি চিপস ফ্যাক্টরিতে অভিযান চালায়। সেখানেও একই অভিযোগে প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয় এবং সকল মালামাল জব্দ করা হয়।
অভিযান শেষে তিতাসের নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মিল্টন রায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, আমরা গোপন সংবাদের ভিত্তিতে পশ্চিম হাজিপুর এলাকার চমক কয়েল ফ্যাক্টরিতে অভিযান চালাই। আপনারা দেখেছেন, তারা অবৈধভাবে গ্যাস সংযোগ নিয়ে দীর্ঘদিন যাবত তাদের কার্যক্রম চালিয়ে আসছিল। তারা কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেনি। সেজন্য আমরা তাদের কাছ থেকে ৯০ হাজার টাকা জরিমানা আদায় করি এবং পাশাপাশি আরেকটি প্রতিষ্ঠান থেকেও একইভাবে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করি ও তাদের মালামাল জব্দ করি।”
অভিযানকালে ম্যাজিস্ট্রেটের সঙ্গে উপস্থিত ছিলেন তিতাসের সহ প্রকৌশলী মো: জাওয়ারুল মোরসালিন, সহকারী প্রকৌশলী মো. নজরুল ইসলাম, সহকারী প্রকৌশলী মো. শাহ আলম রনি এবং বন্দর থানার এসআই রাজীবসহ প্রমুখ।