স্বরাস্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অবসরপ্রাপ্ত) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন,নারায়ণগঞ্জ ব্যস্ততম শিল্পনগরী। তিনি আইনশৃঙ্খলা বাহিনীকে নিষ্ঠা ও সততার সঙ্গে কাজ করার আহবান জানিয়েছেন। ১৭ ডিসেম্বর দুপুরে নারায়ণগঞ্জে বিকেএমইএ এর পক্ষ থেকে ৬ টি পুলিশ ভ্যান হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বিদেশে চিকিৎসারত ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদীর জন্য দোয়া চেয়েছেন। বিকেএমইএ এর সভাপতি মোহাম্মদ হাতেম এর সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদা বখস চৌধুরী, জেলা প্রশাসক রায়হান কবির, শিল্প পুলিশের অতিরিক্ত আইজিপি গাজী জসিন উদ্দিন ও জেলা পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সি সহ অনেকে।