নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক আবুল কাউসার আশা বলেছেন,দেশকে অস্থিতিশীল করার জন্য সন্ত্রাস নৈরাজ্যে সৃষ্টি করা হচ্ছে। দেশের মধ্যে এই অরাজকতা মুক্ত করতে আমরা তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধ আছি। আপনারা সবাই জানেন একটি দল নিষিদ্ধ তারা চেষ্টা করছে দেশকে অস্থিতিশীল করতে। ঠিক আরেকটি দল সংসদে বসে ইনিয়ে বিনিয়ে তারাও কিন্তু চেষ্টা করছে এই দেশকে অস্থিতিশীল করার জন্য। বর্তমানে এমন প্রেক্ষাপটে দেখে মনে হচ্ছে, স্বৈরাচার আর রাজাকার মিলে মিশে হয়ে গেছে একাকার।
এবার এদের বিরুদ্ধে জাতীয়তাবাদী বিশ্বাসী ভ্যানগার্ডডের দায়িত্ব পালন করতে হবে। শুধু মিছিল করলে হবে না পাড়া মহল্লায় বিশৃঙ্খলা রোধে অবস্থান নিতে হবে। তারা বলেছে ডিসেম্বরে তারা ফিরে আসবে, আমিও চাই তারা ডিসেম্বরে ফিরে আসুক। আমাদের ভাই সন্তানদের হত্যা করে পুড়িয়ে মেরেছে এই নিষিদ্ধ দল। আপনাদের জন্য ঝাধা হাতে প্রস্তুত রয়েছে। আপনারা রাজনীতি কারণে দেউলিয়া হয়ে গেছেন, এতগুলো অন্যায় করে ক্ষমা না চেয়ে ফিরতে চান। রাজপথে কখনো মাস্ক পড়ে মিছিল করি নাই, আপনাদের যদি সাহস থাকে স্বশরীরে উপস্থিত হয়ে গণতান্ত্রিকভাবে মোকাবেল করেন। ইনশাআল্লাহ আপনাদের জন্য আমাদের মা বোনেরা ঝাড়ু হাতে নিয়ে দাড়িয়ে রয়েছে।

গত শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকালে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির উদ্যোগে বন্দর নবীগঞ্জ থেকে শুরু হওয়া বিক্ষোভ মিছিলটি বন্দর সিরাজদৌলা ক্লাব এর সামনে এসে সমাপ্ত হয়। মিছিল শেষে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক ও পাঁচ আসনের সংসদ সদস্য এডভোকেট আবুল কালামের রাজনৈতিক সচিব আবুল কাউছার আশা তার বক্তব্যে তিনি একথা বলেন।

এসময় মিছিল ও সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য ও মহানগর বিএনপির সাবেক সভাপতি অ্যাডভোকেট আবুল কালাম।

এছাড়াও মিছিল সমাবেশে নারায়ণগঞ্জ মহানগর ও বন্দর থানা উপজেলার বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।