সোমবার, ২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩
সোমবার, ২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩

রাজধানীতে যুবদল নেতা আসিফের মৃত্যুর ঘটনায় ৫ পুলিশ সহ ৩ সেনা কর্মকর্তার বিরুদ্ধে মামলা

বাংলাদেশ বার্তা প্রতিদিন ডেস্ক : প্রকাশিত: বুধবার, ২৩ জুলাই, ২০২৫, ১১:০৮ অপরাহ্ন
রাজধানীতে যুবদল নেতা আসিফের মৃত্যুর ঘটনায় ৫ পুলিশ সহ ৩ সেনা কর্মকর্তার বিরুদ্ধে মামলা

Oplus_0

৫০

বিশেষ প্রতিনিধি : রাজধানীতে যুবদল নেতা আসিফ শিকদারের মৃত্যুর ঘটনায় তাকে নির্যাতন করে হত্যার অভিযোগ এনে ৫ জন পুলিশ ও ৩ জন সেনা কর্মকর্তাসহ ১১ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। বুধবার ঢাকা মহানগর দায়রা জজ মো. জাকির হোসেন গালিবের আদালতে এ মামলা করেন নিহতের মা স্বপ্না বেগম।
এ সময় বাদির জবানবন্দি নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন আদালত।

মামলার আসামিরা হলেন– রাজধানীর শাহআলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শরিফুল ইসলাম, ওসি (তদন্ত) মতিউর রহমান, ডিএমপির দারুসসালাম জোনের এসি এমদাদুল হক, এডিসি জাকারিয়া, ডিএমপির মিরপুর ডিভিশনের ডিসি মোহাম্মদ মাকসুদুর রহমান, সায়েন্সল্যাব সেনা ক্যাম্পের মেজর মুদাব্বির, ক্যাপ্টেন তাম্মাম ও সিনিয়র ওয়ারেন্ট অফিসার সিরাজ, আবুল কালাম আজাদ লেলিন,ইনফরমার খলিল ও সিএনজি ফরিদ।

আসামিদের বিরুদ্ধে গত ২০ জুলাই মধ্যরাতে আসিফ শিকদারকে বাসা থেকে হাত-পা বেঁধে শাহআলী থানায় নিয়ে নির্যাতন করে হত্যার অভিযোগ আনা হয়েছে।

জানা যায়, গত ২১ জুলাই ভোরে রাজধানীর মিরপুরে ৩০ রাউন্ড গুলিসহ আসিফ শিকদারসহ যুবদলের ৩ নেতাকর্মীকে আটক করে যৌথ বাহিনী। আটকের পর অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে নেওয়ার পথে আসিফ শিকদারের মৃত্যু হয়। নিহতের পরিবারের দাবি অভিযানের সময় নির্যাতন চালিয়ে হত্যা করা হয়েছে।

ওইসময়ে গ্রেফতার হওয়া আসামিরা হলেন আসিফ শিকদার, মো. শাকিল ও মো. সাইফুল। এর মধ্যে আসিফ শিকদার শাহআলী থানার ৯৩ নম্বর ওয়ার্ড (সাংগঠনিক ওয়ার্ড) ছাত্রদলের সাবেক সদস্য সচিব।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার ভোর সাড়ে ৫টার দিকে যৌথ বাহিনীর একটি টিম শাহআলী থানার মিরপুর ১ নম্বর নিউ সি ব্লক এলাকার ২২ নম্বর রোডের একটি বাড়ি এবং এ ব্লকের ৭ নম্বর রোডের আরেকটি বাড়িতে অভিযান চালিয়ে যুবদলের ৩ নেতাকর্মীকে আটক করে। এ সময় আসামিদের কাছ থেকে ৩০ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। পরে আসামিদের জিজ্ঞাসাবাদের জন্য সায়েন্সল্যাব এলাকার সেনা ক্যাম্পে নিয়ে যাওয়া হয়। সকাল সাড়ে ৯ টার দিকে জিজ্ঞাসাবাদ শেষে ৩ আসামিকে শাহআলী থানায় হস্তান্তর করেন যৌথবাহিনীর সদস্যরা। এক পর্যায়ে দুপুর ১২টার দিকে গ্রেপ্তার আসামি আসিফ শিকদারসহ অন্য ২ আসামি অসুস্থ হয়ে পড়েন। শাহআলী থানার উপপরিদর্শক মো. আল ইমরান চিকিৎসার জন্য পুলিশের গাড়িতে সোহরাওয়ার্দী হাসপাতালে নিলে চিকিৎসক আসিফকে মৃত ঘোষণা করেন।

জানা গেছে, নিহত আসিফ শিকদারের বিরুদ্ধে চাঁদাবাজি ও শাহআলী থানা ঘেরাওয়ের মামলা ছিল। সম্প্রতি মিরপুর মডেল থানার একটি চাঁদাবাজি মামলায় তিনি জেল থেকে বের হয়েছেন। গত ২৪ ফেব্রুয়ারি তিনিসহ ১৬ জনকে আসামি করে মিরপুর মডেল থানায় একটি চাঁদাবাজির মামলা হয়। আসিফ শিকদার সেই মামলার ৪ নম্বর আসামি ছিলেন।

স্বৈরাচার আর রাজাকার মিলে মিশে হয়ে গেছে একাকার- আবুল কাউছার

বাংলাদেশ বার্তা প্রতিদিন ডেক্স : প্রকাশিত: রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৫৪ পূর্বাহ্ন
স্বৈরাচার আর রাজাকার মিলে মিশে হয়ে গেছে একাকার- আবুল কাউছার

{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"square_fit":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}

নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক আবুল কাউসার আশা বলেছেন,দেশকে অস্থিতিশীল করার জন্য সন্ত্রাস নৈরাজ্যে সৃষ্টি করা হচ্ছে। দেশের মধ্যে এই অরাজকতা মুক্ত করতে আমরা তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধ আছি। আপনারা সবাই জানেন একটি দল নিষিদ্ধ তারা চেষ্টা করছে দেশকে অস্থিতিশীল করতে। ঠিক আরেকটি দল সংসদে বসে ইনিয়ে বিনিয়ে তারাও কিন্তু চেষ্টা করছে এই দেশকে অস্থিতিশীল করার জন্য। বর্তমানে এমন প্রেক্ষাপটে দেখে মনে হচ্ছে, স্বৈরাচার আর রাজাকার মিলে মিশে হয়ে গেছে একাকার।
এবার এদের বিরুদ্ধে জাতীয়তাবাদী বিশ্বাসী ভ্যানগার্ডডের দায়িত্ব পালন করতে হবে। শুধু মিছিল করলে হবে না পাড়া মহল্লায় বিশৃঙ্খলা রোধে অবস্থান নিতে হবে। তারা বলেছে ডিসেম্বরে তারা ফিরে আসবে, আমিও চাই তারা ডিসেম্বরে ফিরে আসুক। আমাদের ভাই সন্তানদের হত্যা করে পুড়িয়ে মেরেছে এই নিষিদ্ধ দল। আপনাদের জন্য ঝাধা হাতে প্রস্তুত রয়েছে। আপনারা রাজনীতি কারণে দেউলিয়া হয়ে গেছেন, এতগুলো অন্যায় করে ক্ষমা না চেয়ে ফিরতে চান। রাজপথে কখনো মাস্ক পড়ে মিছিল করি নাই, আপনাদের যদি সাহস থাকে স্বশরীরে উপস্থিত হয়ে গণতান্ত্রিকভাবে মোকাবেল করেন। ইনশাআল্লাহ আপনাদের জন্য আমাদের মা বোনেরা ঝাড়ু হাতে নিয়ে দাড়িয়ে রয়েছে।

গত শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকালে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির উদ্যোগে বন্দর নবীগঞ্জ থেকে শুরু হওয়া বিক্ষোভ মিছিলটি বন্দর সিরাজদৌলা ক্লাব এর সামনে এসে সমাপ্ত হয়। মিছিল শেষে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক ও পাঁচ আসনের সংসদ সদস্য এডভোকেট আবুল কালামের রাজনৈতিক সচিব আবুল কাউছার আশা তার বক্তব্যে তিনি একথা বলেন।

এসময় মিছিল ও সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য ও মহানগর বিএনপির সাবেক সভাপতি অ্যাডভোকেট আবুল কালাম।

এছাড়াও মিছিল সমাবেশে নারায়ণগঞ্জ মহানগর ও বন্দর থানা উপজেলার বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।

তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশে নতুন সরকার গঠন

বাংলাদেশ বার্তা প্রতিদিন ডেক্স : প্রকাশিত: মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৬, ১০:২০ অপরাহ্ন
তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশে নতুন সরকার গঠন

{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":[],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"border":1,"square_fit":2,"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}

বাংলাদেশে তারেক রহমানের নেতৃত্বে শপথ নিল বিএনপির নতুন সরকার। ২৪ এর ফ্যাসিস্ট বিরোধী আন্দোলন সহ বাংলার রাজপথে বিভিন্ন আন্দোলন সংগ্রাম করে জনগনের অধিকার প্রতিষ্ঠা লক্ষ্যে দীর্ঘ দুই দশক পর বিএনপি আবার রাষ্ট্রক্ষমতায় ফিরলো।

চব্বিশের গন-অভ্যুত্থানের পর নতুন বাংলাদেশের গণতান্ত্রিক যাত্রায় দেশের একাদশ প্রধানমন্ত্রী হিসাবে শপথ নিলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

এরই মধ্য দিয়ে দুই দশক পর আবার রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিল বিএনপি। আর তিন দশক পর বাংলাদেশ পেলো নতুন উদীয়মান একজন রাজনীতিবিদকে প্রধানমন্ত্রী হিসেবে।

এবার সেই আগের প্রথা ভেঙে বঙ্গভবনের বদলে এবারের শপথ অনুষ্ঠান হয় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়।

মঙ্গলবার বিকাল ৪টায় জাতীয় সংগীত এবং তারপর কোরআন তেলাওয়াতের মাধ্যমে শপথ অনুষ্ঠান শুরু হয়।

এরপর প্রধানমন্ত্রী পদে তারেক রহমানের নাম ঘোষণা করেন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গণি।

তারেক রহমান নিয়ম অনুযায়ী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কাছ থেকে প্রথমে সরকার প্রধান হিসেবে দায়িত্ব পালনের এবং তারপর গোপনীয়তার শপথ নেন এরপর সব শেষে তিনি শপথের নথিতে স্বাক্ষর করেন।

নতুন প্রধানমন্ত্রীকে আনুষ্ঠানিক অভিনন্দন জানানোর পর মন্ত্রিপরিষদে জায়গা পাওয়া নেতাদের নাম ঘোষণা করা হয় এবং শপথ গ্রহণের জন্য আহ্বান জানানো হয়। এরপর নতুন মন্ত্রীদের পর্যায়ক্রমে শপথ এবং গোপনীয়তার শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। সবশেষে প্রতিমন্ত্রীদের নাম ঘোষণা করে তাদেরকে শপথগ্রহণের জন্য আহ্বান জানিয়ে মঞ্চে ডাকেন মন্ত্রিপরিষদ সচিব।

রাষ্ট্র পরিচালনায় তারেক রহমানের সঙ্গী হচ্ছেন ২৫ জন মন্ত্রী এবং ২৪ জন প্রতিমন্ত্রী। ত্রয়োদশ সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয়ের পর তারেক তার নতুন সরকার সাজিয়েছেন ৪০ জন নতুন মুখ নিয়ে। তাদের মধ্যে বিএনপির জোটের শরিক দুই নেতাও রয়েছেন। অনেকেই প্রথমবার এমপি হয়েই সরকার পরিচালনার দায়িত্ব পেয়েছেন। তারেক রহমান নিজেও এবারই প্রথম সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।

তারেক রহমানের মন্ত্রিসভার বড় চমক খলিলুর রহমান,তিনি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার ‘জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এবং রোহিঙ্গা সমস্যা বিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভ’ হিসেবে দায়িত্ব পালন করেছেন।

পররাষ্ট্র ক্যাডারের সাবেক কর্মকর্তা খলিল এমপি না হলেও দায়িত্ব পালন করবেন টেকনোক্র্যাট হিসেবে। তিনি পেয়েছেন পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব। এছাড়াও টেকনোক্র্যাট মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন কুমিল্লা জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ আমিন উর রশিদ ইয়াছিন।

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ক্রীড়া সম্পাদক ও ঢাকা উত্তর বিএনপির আহ্বায়ক সাবেক ফুটবলার মো. আমিনুল হকও টেকনোক্র্যাট প্রতিমন্ত্রী হিসেবে সরকারে জায়গা পেয়েছেন।

ত্রয়োদশ সংসদ নির্বাচনে ঢাকা-১৬ আসন থেকে ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করেন আমিনুল। তবে তিনি জামায়াতে ইসলামীর প্রার্থী মো. আবদুল বাতেনের কাছে হেরে যান। আমিনুলকে ক্রীড়া প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়া হচ্ছে।

বিএনপির শরিক দলের নেতাদের মধ্যে নির্বাচনে জয়ী গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি, গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর, এনডিএম চেয়ারম্যান ববি হাজ্জাজকে প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়েছে।

বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পরিবারের পক্ষ থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়ে প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমান বাংলাদেশে সরকার পরিচালনার দায়িত্বে এলেন।

আজকের শপথ গ্রহণ অনুষ্ঠানে তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমান এবং তাদের মেয়ে জাইমা রহমান সহ পরিবারের অন্যান্য সদস্যরাও উপস্থিত ছিলেন।

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস নতুন সরকারের শপথ অনুষ্ঠানে এসেছিলেন তার মেয়ে দীনা আফরোজকে সঙ্গে নিয়ে। উপদেষ্টাদের মধ্যে আসিফ নজরুল, সৈয়দা রিজওয়ানা হাসান, চৌধুরী রফিকুল আববার শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

এছাড়াও শপথ অনুষ্ঠানে মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জু, ভুটানের প্রধানমন্ত্রী দাশো শেরিং তোবগে, ভারতীয় লোকসভার স্পিকার ওম বিড়লা, পাকিস্তানের পরিকল্পনামন্ত্রী আহসান ইকবাল, শ্রীলঙ্কার স্বাস্থ্য ও গণমাধ্যম বিষয়ক মন্ত্রী নালিন্দা জয়াসিতা, নেপালের পররাষ্ট্রমন্ত্রী বালা নন্দ শর্মাসহ বিভিন্ন দেশের প্রতিনিধিরা শপথ অনুষ্ঠানে যোগ দেন।

প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী, প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন, সুপ্রিম কোর্টের বিচারক, তিন বাহিনীর প্রধান, বিভিন্ন দেশের কূটনীতিকসহ বেসামরিক ও সামরিক কর্মকর্তারা শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

বন্দরে ৫ শ্রেণীর ছাত্রী আলিফা হত্যার প্রধান আসামি কুওা ফয়সাল আটক, আদালতে হত্যার দায় স্বীকার

বাংলাদেশ বার্তা প্রতিদিন ডেক্স প্রকাশিত: বুধবার, ২৪ ডিসেম্বর, ২০২৫, ৯:৪৭ অপরাহ্ন
বন্দরে ৫ শ্রেণীর ছাত্রী আলিফা হত্যার প্রধান আসামি কুওা ফয়সাল আটক, আদালতে হত্যার দায় স্বীকার

{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":2,"square_fit":2},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}

নারায়ণগঞ্জ জেলার বন্দর থানাধীন দড়ি সোনাকান্দা এলাকায় ৫ শ্রেণির এক স্কুল ছাত্রীকে অপহরণের পর ধর্ষণের চেষ্টা চালায় নরপশুরা। পরে শিশুটি হাত থেকে বাঁচতে চিৎকার করলে তাকে শ্বাসরোধে হত্যা করা হয় বলে জানিয়েছে বন্দর থানা পুলিশ।

এর আগে মঙ্গলবার (২৩ ডিসেম্বর) রাতে ও বুধবার (২৪ ডিসেম্বর) দুপুরে পৃথক অভিযানে এ ঘটনায় জড়িত তিন আসামিকে গ্রেপ্তার করার পর এই তথ্য জানান বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মুক্তার আশরাফ উদ্দিন।

র‍্যাব ও পিবিআই’র সহযোগিতা ও তথ্য প্রযুক্তি ব্যবহার করে ঘটনার সাথে সম্পৃক্ত এই তিনজনকে বন্দর থানা পুলিশ গ্রেপ্তার করে। গ্রেপ্তার হওয়া ৩ আসামিরা হলেন, নাসিক বন্দর ২০ নং ওয়ার্ড দড়ি সোনাকান্দা এলাকার মানিক চাঁন মিয়ার ছেলে ফয়সাল ওরফে বাদশা (২৯), মৃত, আহসান মিয়ার ছেলে ইসমাঈল (৪০) এবং জামাল মিয়ার ছেলে ইমন (২৫)।

তারা তিনজনই নিহত আলিফার বাড়ির পাশের প্রতিবেশী। আটক হওয়া ফয়সাল বুধবার দুপুরে জ্যেষ্ঠ বিচারিক হাকিম ইয়াসির আরাফাতের আদালতে হত্যা জড়িত থাকার বিষয়টি স্বীকার করে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন।

আসামির জবানবন্দি ও তদন্তে পাওয়া তথ্যের বরাতে ওসি গোলাম মুক্তার আশরাফ গণমাধ্যমকে জানান, বাড়ির সামনের রাস্তা থেকে শিশুটিকে অপহরণ করা হয়। তাকে একটি ঘরে নিয়ে ধর্ষণের চেষ্টা চালায় আসামিরা। শিশুটি তখন চিৎকার করলে তাকে শ্বাসরোধে হত্যা করা হয়।

“গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা তিনজনই মাদকাসক্ত”। তারা সরাসরি হত্যাকাণ্ডের ঘটনার সঙ্গে যুক্ত”, যোগ করেন এ পুলিশ কর্মকর্তা।

এদিকে, বন্দর থানা পুলিশের অফিসার ইনচার্জ এর নির্দেশনায় আলিফা হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই ইদ্রিস ও সঙ্গীয় ফোর্স ফয়সাল ওরফে কুত্তা ফয়সালকে গ্রেপ্তার করে।

কুত্তা ফয়সালের গ্রেফতার এর খবর এলাকায় ছড়িয়ে পড়লে বুধবার সকালে তার বাড়িতে নিহতের স্বজন ও ক্ষুব্দ এলাকাবাসী ভাংচুর চালায় বলে জানিয়েছে পুলিশ।

কুত্তা ফয়সাল এর আগে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট নিয়ে সহযোগী সহ ২০২৩ সালে বন্দর থানা পুলিশে হাতে গ্রেফতার হয়েছিলেন। যা বন্দর থানার মাদক আইনে দায়ের করা মামলা নাম্বার – ১৪(২)২৩ ইং।

থানা সূত্রে জানা যায়, রোববার বিকেল আনুমানিক চারটার দিকে বাসার সামনের রাস্তা থেকে নিখোঁজ হয় ১৩ বছর বয়সী মোসা. আলিফা। পরদিন সকালে প্রতিবেশীর বাসার সামনে থেকে শিশুটির মরদেহ উদ্ধার করে পুলিশ।

স্থানীয় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী আলিফা একই এলাকার ব্যাটারিচালিত রিকশা চালক মো. আলীর কন্যা। তাদের গ্রামের বাড়ি মুন্সিগঞ্জ সদরের ধলাগাঁওতে।

লাশ উদ্ধারের দিন রাতে বন্দর থানায় অপহরণের পর হত্যার অভিযোগে অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে একটি মামলা করেন নিহতের মা নাসিমা।