উওরায় মাইলস্টোন স্কুলে বিমানবাহিনীর বিমান বিধ্বস্তে নিহত ১৯,আহত প্রায় ৫০ জন
বিশেষ প্রতিনিধি : বাংলাদেশ বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বিধ্বস্ত হয়ে এই রিপোর্ট লেখা পর্যন্ত প্রায় ১৯ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এছাড়াও এই ঘটনায় আহত হয়েছেন প্রায় ৫০ জন।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ জাহেদ কামাল থেকে প্রাপ্ত তথ্য থেকে এই হতাহতের সংখ্যা জানা যায়। তিনি বিকেল প্রায় ৫ টার দিকে মাইলস্টোনের দুর্ঘটনা কবলিত এলাকা পরিদর্শনের সময় গনমাধ্যমে তিনি এই তথ্য জানান।
২১ জুলাই দুপুরের সোয়া ১টার দিকে স্কুলভবনে বিমানটি বিধ্বস্ত হয়। আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, আজ সোমবার বেলা ১টা ৬ মিনিটে বিমানটি উড্ডয়ন করে। পরে বিধ্বস্ত হয়।
এদিকে আহতদের কে বিভিন্ন হাসপাতালে চিকিৎসার জন্য প্রেরণ করা হয়েছে।










