নারায়ণগঞ্জ-৫ সংসদীয় আসনে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন মাসুদ
নারায়ণগঞ্জ-৫ সংসদীয় আসনের নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বিএনপির মনোনীত সম্ভাব্য প্রার্থী মাসুদুজ্জামান মাসুদ।
১৬ ডিসেম্বর (মঙ্গলবার) দুপুরে নারায়ণগঞ্জ প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে তিনি নিজে এই ঘোষণা দেন।
পারিপার্শ্বিক ও ব্যক্তিগত কারণ দেখিয়ে তিনি এই প্রার্থিতা প্রত্যাহার করার ঘোষণা দেন এবং বিগত পাঁচ থেকে ছয় মাস যারা তার পাশে থেকে সহযোগিতা করেছেন তাদের নিকট তিনি ক্ষমা মার্জনা করেছেন তার এই সরে যাওয়া নিয়ে।










